লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় গুরুতর আহত আরও এক ফরাসি শান্তিরক্ষী মারা গেছেন। বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ আনুষ্ঠানিকভাবে ওই সৈন্যের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শান্তিরক্ষীর নাম করপোরাল আনিসে জিরাদা। গত শনিবার দক্ষিণ লেবাননে জাতিসংঘের মিশন 'ইউনিফিল' (UNIFIL)-এ দায়িত্ব পালনের সময় তিনি হামলার শিকার হন।
করপোরাল জিরাদাকে মঙ্গলবার ফ্রান্সে ফিরিয়ে নেওয়া হয়েছিল এবং বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এমানুয়েল ম্যাক্রোঁ এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন। তবে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এই ঘটনায় তাদের সম্পৃক্ততার দাবি অস্বীকার করেছে।
উল্লেখ্য, গত শনিবারের ওই একই হামলায় আরও একজন ফরাসি শান্তিরক্ষী তাৎক্ষণিকভাবে নিহত হয়েছিলেন এবং আরও দুইজন আহত হন। লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মাঝে ম্যাক্রোঁ পুনরায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং উভয় পক্ষকে সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের অনুরোধ করেছেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন