নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ নারী আটক

সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযানে দুটি স্বর্ণের বারসহ শিউলী আক্তার (২৩) নামে এক নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটক শিউলী সদর উপজেলার তালতলা গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর একটি আভিযানিক দল আলীপুরের বাঁকাল চেকপোস্ট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় খুলনা মোড় থেকে ইজিবাইকযোগে ভোমরা সীমান্তের দিকে যাওয়ার পথে সন্দেহভাজন হিসেবে শিউলী আক্তারকে আটক করা হয়।

পরবর্তীতে নারী বিজিবি সদস্যদের মাধ্যমে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।

শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে এই স্বর্ণ বহন করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি। আটক নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ নারী আটক

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযানে দুটি স্বর্ণের বারসহ শিউলী আক্তার (২৩) নামে এক নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটক শিউলী সদর উপজেলার তালতলা গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর একটি আভিযানিক দল আলীপুরের বাঁকাল চেকপোস্ট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় খুলনা মোড় থেকে ইজিবাইকযোগে ভোমরা সীমান্তের দিকে যাওয়ার পথে সন্দেহভাজন হিসেবে শিউলী আক্তারকে আটক করা হয়।

পরবর্তীতে নারী বিজিবি সদস্যদের মাধ্যমে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।

শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে এই স্বর্ণ বহন করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি। আটক নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত