ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২১তম দিনে আজ এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হলো দেশ। সংসদ সদস্যদের দীর্ঘ কয়েক দশকের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করে সংসদে বিল পাস হয়েছে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ‘দি মেম্বারস অফ পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অলাউন্সেস অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর ফলে এখন থেকে সংসদ সদস্যরাও সাধারণ নাগরিকদের মতো শুল্ক প্রদান করে গাড়ি ক্রয় করবেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ২০৩৩ সালের মধ্যে যমুনা নদীতে একটি বিকল্প দ্বিতীয় সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে তিনটি সম্ভাব্য রুট নিয়ে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। এছাড়া ২০৪০ সালের মধ্যে দেশের প্রায় ৬০০ কিলোমিটার মহাসড়ককে ৬ ও ৮ লেনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী আরও জানান, এডিবি’র মাস্টারপ্ল্যান অনুযায়ী দেশের সড়ক নেটওয়ার্ককে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এই বিশাল কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
রেলপথ মন্ত্রী জানিয়েছেন, ইতোমধ্যে দেশের ৮০ শতাংশ আন্তঃনগর ট্রেনে নতুন কোচ যুক্ত হয়েছে। এছাড়া ভারত থেকে ২০০টি অত্যাধুনিক ব্রডগেজ ক্যারেজ আগামী মে মাসের শেষ সপ্তাহে দেশে পৌঁছাবে। নারীদের জন্য স্টেশনে ব্রেস্ট ফিডিং কর্নার এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ র্যাম্প তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকার বিশুদ্ধতা নিশ্চিত করা এবং মেগা প্রকল্পগুলোর ব্যয় বৃদ্ধির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের বিষয়টিও অধিবেশনে গুরুত্বের সাথে আলোচিত হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন