বাংলাদেশের সাথে বিদ্যমান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও সুসংহত করতে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড।
সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঢাকার সুইস দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, বৈঠকে রাষ্ট্রদূত রেটো রেংগলি বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক এবং বহুপাক্ষিক সম্পর্কের পাশাপাশি দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ (people-to-people contact) বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনায় রোহিঙ্গা শরণার্থী সংকট ইস্যুটিও প্রাধান্য পায়। এসময় রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থনের ভূয়সী প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৈঠকে উল্লেখ করা হয় যে, সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে তাদের দীর্ঘস্থায়ী ও শক্তিশালী অংশীদারিত্বকে ভবিষ্যতে আরও গভীর এবং বহুমুখী করতে উন্মুখ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন