নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ফরিদপুরে পিয়নের কোদালের কোপে মা-মেয়েসহ ৩ জন নিহত

ফরিদপুর সদরে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মা-মেয়েসহ তিনজনকে হত্যা করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— অভিযুক্ত আকাশ মোল্লার দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) এবং প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)।

এ ঘটনায় রিয়াজুল ইসলাম নামে এক প্রতিবেশী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত ব্যক্তির নাম আকাশ মোল্লা (৪০)। তিনি ওই এলাকার হারুন মোল্লার ছেলে এবং ফরিদপুর যক্ষ্মা হাসপাতালে পিয়ন পদে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ মানসিকভাবে কিছুটা অস্থির প্রকৃতির ছিলেন।

ইউপি সদস্য মো. রাজ্জাক শেখ জানান, রাত ১০টার দিকে আকাশ হঠাৎ উত্তেজিত হয়ে তার দাদি ও ফুপুকে কোদাল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। এসময় প্রতিবেশী কাবুল চৌধুরী তাদের বাঁচাতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে হত্যা করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত আকাশ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ফরিদপুরে পিয়নের কোদালের কোপে মা-মেয়েসহ ৩ জন নিহত

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

ফরিদপুর সদরে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মা-মেয়েসহ তিনজনকে হত্যা করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— অভিযুক্ত আকাশ মোল্লার দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) এবং প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)।

এ ঘটনায় রিয়াজুল ইসলাম নামে এক প্রতিবেশী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত ব্যক্তির নাম আকাশ মোল্লা (৪০)। তিনি ওই এলাকার হারুন মোল্লার ছেলে এবং ফরিদপুর যক্ষ্মা হাসপাতালে পিয়ন পদে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ মানসিকভাবে কিছুটা অস্থির প্রকৃতির ছিলেন।

ইউপি সদস্য মো. রাজ্জাক শেখ জানান, রাত ১০টার দিকে আকাশ হঠাৎ উত্তেজিত হয়ে তার দাদি ও ফুপুকে কোদাল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। এসময় প্রতিবেশী কাবুল চৌধুরী তাদের বাঁচাতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে হত্যা করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত আকাশ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত