রাজধানীর মিরপুর এলাকায় মেসেজিং অ্যাপ টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রয় ও বিতরণের অভিযোগে জাহিদ হোসেন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ এপ্রিল) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে রোববার (২৬ এপ্রিল) রাতে পশ্চিম শেওড়াপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে পর্নোগ্রাফি ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ স্বীকার করেছে যে, সে ও তার সহযোগীরা টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে এসব অবৈধ কনটেন্ট কেনাবেচা করতো।
এই ঘটনায় মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন