ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অদূরে সোমবার (২৭ এপ্রিল) দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন যাত্রী। দেশটির রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী সংস্থা ‘কেএআই’ এই তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাকার্তার উপকণ্ঠে বেকাসি তিমুর স্টেশনের কাছে একটি দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনকে পেছন থেকে অন্য একটি দূরপাল্লার ট্রেন সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়।
রাষ্ট্রীয় রেল সংস্থার মুখপাত্র অ্যান পুরবা জানান, এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং ৩৮ জনকে উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকারীরা দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রেল কর্তৃপক্ষ এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন