নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ফ্রান্সের গুরুত্বারোপ

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের গুরুত্ব তুলে ধরেছে বাংলাদেশ ও ফ্রান্স।

সোমবার (২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ফ্রান্সের ইউরোপ ও ওশেনিয়া বিষয়ক পরিচালক বেনোয়া গিদে সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে উভয় দেশ পারস্পরিক লাভজনক অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দুই দেশের প্রতিনিধিরা বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল রক্ষা, জ্বালানি, মহাকাশ গবেষণা এবং প্রতিরক্ষা খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অভিবাসনসহ জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়েও মতবিনিময় করা হয়। উভয় পক্ষ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় রাজনৈতিক সহযোগিতা জোরদারের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ফ্রান্সের গুরুত্বারোপ

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের গুরুত্ব তুলে ধরেছে বাংলাদেশ ও ফ্রান্স।

সোমবার (২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ফ্রান্সের ইউরোপ ও ওশেনিয়া বিষয়ক পরিচালক বেনোয়া গিদে সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে উভয় দেশ পারস্পরিক লাভজনক অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দুই দেশের প্রতিনিধিরা বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল রক্ষা, জ্বালানি, মহাকাশ গবেষণা এবং প্রতিরক্ষা খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অভিবাসনসহ জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়েও মতবিনিময় করা হয়। উভয় পক্ষ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় রাজনৈতিক সহযোগিতা জোরদারের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত