নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ব্র্যাক সিডের উদ্যোগে আধুনিক পদ্ধতিতে হাইব্রিড ধান চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

খুলনার ডুমুরিয়া উপজেলার কৈয়া বাজারে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগ করে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২৫ এপ্রিল) কৈয়া বাজার চত্বরে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।

প্রশিক্ষণে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধির লক্ষ্যে বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে ৬৫ জন আদর্শ কৃষক অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ৪০ জনের মাঝে ব্র্যাক সিডের হাইব্রিড ধান ‘ব্র্যাক-১০’ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের আরএসএম মুস্তাফিজুর রহমান, সেলস অফিসার মো. জাহিদ হোসেন এবং জুনিয়র সেক্টর স্পেশালিস্ট সাদিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা দীপঙ্কর কুমার ও রিটেইলার মো. আসাদুজ্জামান।

[caption id="attachment_26137" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

প্রশিক্ষণে কৃষকদের শেখানো হয় মৌসুম অনুযায়ী সঠিক বীজ নির্বাচন ও ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন। সুস্থ চারা তৈরির জন্য আদর্শ বীজতলা প্রস্তুতকরণ ও ২১-২৫ দিনের চারা রোপণ। লাইন ও লোগো পদ্ধতি অনুসরণ করে সঠিক দূরত্বে চারা রোপণ। টিএসপি, পটাশ ও জৈব সারের সুষম ব্যবহার এবং এডব্লিউডি (AWD) পদ্ধতিতে পানি সাশ্রয়। কীটনাশকের ব্যবহার কমিয়ে পার্চিং ও আলোক ফাঁদ ব্যবহারের মাধ্যমে রোগবালাই দমন।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “শুধু উন্নত বীজ নয়, আধুনিক প্রযুক্তির সঠিক সমন্বয়ই পারে হেক্টর প্রতি ফলন বহুগুণ বৃদ্ধি করতে। এ ধরনের প্রশিক্ষণ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এবং কৃষকের আয় বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ব্র্যাক সিডের উদ্যোগে আধুনিক পদ্ধতিতে হাইব্রিড ধান চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

খুলনার ডুমুরিয়া উপজেলার কৈয়া বাজারে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগ করে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২৫ এপ্রিল) কৈয়া বাজার চত্বরে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।

প্রশিক্ষণে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধির লক্ষ্যে বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে ৬৫ জন আদর্শ কৃষক অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ৪০ জনের মাঝে ব্র্যাক সিডের হাইব্রিড ধান ‘ব্র্যাক-১০’ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের আরএসএম মুস্তাফিজুর রহমান, সেলস অফিসার মো. জাহিদ হোসেন এবং জুনিয়র সেক্টর স্পেশালিস্ট সাদিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা দীপঙ্কর কুমার ও রিটেইলার মো. আসাদুজ্জামান।

[caption id="attachment_26137" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

প্রশিক্ষণে কৃষকদের শেখানো হয় মৌসুম অনুযায়ী সঠিক বীজ নির্বাচন ও ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন। সুস্থ চারা তৈরির জন্য আদর্শ বীজতলা প্রস্তুতকরণ ও ২১-২৫ দিনের চারা রোপণ। লাইন ও লোগো পদ্ধতি অনুসরণ করে সঠিক দূরত্বে চারা রোপণ। টিএসপি, পটাশ ও জৈব সারের সুষম ব্যবহার এবং এডব্লিউডি (AWD) পদ্ধতিতে পানি সাশ্রয়। কীটনাশকের ব্যবহার কমিয়ে পার্চিং ও আলোক ফাঁদ ব্যবহারের মাধ্যমে রোগবালাই দমন।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “শুধু উন্নত বীজ নয়, আধুনিক প্রযুক্তির সঠিক সমন্বয়ই পারে হেক্টর প্রতি ফলন বহুগুণ বৃদ্ধি করতে। এ ধরনের প্রশিক্ষণ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এবং কৃষকের আয় বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখবে।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত