নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

পোল্ডার ১৪/১ পুনর্বাসনে ৪৮% কাজ শেষ: সুরক্ষায় আশার আলো দেখছে কয়রাবাসী

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট উপকূলীয় ঝুঁকি মোকাবিলায় খুলনার কয়রা উপজেলায় চলমান ‘পোল্ডার নং-১৪/১ পুনর্বাসন’ প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বর্তমানে প্রকল্পের সার্বিক কাজের প্রায় ৪৮ শতাংশ সম্পন্ন হয়েছে। নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ থেকে পোল্ডারটিকে রক্ষা করতে সরকার এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

১ লাখ ১৭ হাজার ২৩১.২৫ লক্ষ টাকা ব্যয়ে গৃহীত প্রকল্পটি ২০২১ সালের ৬ ডিসেম্বর একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পের মূল লক্ষ্য হলো বাঁধ পুনর্গঠন, বন্যা নিয়ন্ত্রণ, সেচ সুবিধা বৃদ্ধি এবং লবণাক্ততা দূরীকরণের মাধ্যমে একটি টেকসই কৃষি পরিবেশ তৈরি করা।

নদীর মরফোলজিক্যাল পরিবর্তনের কারণে প্রয়োজনীয় ডিজাইন পেতে বিলম্ব হওয়ায় শুরুতে টেন্ডার প্রক্রিয়ায় কিছুটা ধীরগতি ছিল। ফলে পূর্বনির্ধারিত ২০২২-২০২৪ মেয়াদের মধ্যে কাজ শেষ করা সম্ভব হয়নি। বাস্তবতার নিরিখে প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়িয়ে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে প্রকল্পটি ৪৮টি প্যাকেজে বাস্তবায়িত হচ্ছে সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২: ২৫টি প্যাকেজের কাজ বাস্তবায়ন করছে। খুলনা পানি উন্নয়ন বিভাগ-২: ২৩টি প্যাকেজের কাজ বাস্তবায়ন করছে।

প্রকল্পের আওতায় ৯২.৯৩ হেক্টর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন ইতোমধ্যে পাওয়া গেছে। বর্তমানে জমি অধিগ্রহণের চার ধারা নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে ৩০.২০০ কিলোমিটার বেড়িবাঁধ স্থায়ী সুরক্ষার আওতায় আসবে, যা কয়রা উপজেলার প্রায় ২৯৩৩ হেক্টর এলাকাকে সরাসরি উপকৃত করবে।

প্রকল্পের সুফল: সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি সম্পন্ন হলে উপকূলীয় অঞ্চলের জনজীবনে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে:

কৃষি উন্নয়ন: অভ্যন্তরীণ খালগুলোতে মিঠা পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সুবিধা বাড়বে এবং লবণাক্ততা হ্রাসে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

দুর্যোগ মোকাবিলা: নদীভাঙন, জোয়ার-ভাটা ও মৌসুমি নিম্নচাপের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি থেকে জনপদ রক্ষা পাবে।

অর্থনৈতিক সমৃদ্ধি: যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ এই অঞ্চলে পোল্ডার ১৪/১ পুনর্বাসন প্রকল্পটি একটি যুগান্তকারী উদ্যোগ। এটি কেবল অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং স্থানীয়দের টেকসই জীবনমান নিশ্চিত করতেও বড় ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পোল্ডার ১৪/১ পুনর্বাসনে ৪৮% কাজ শেষ: সুরক্ষায় আশার আলো দেখছে কয়রাবাসী

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত