মঙ্গলবার সকালে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গোপালগঞ্জ লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হকের সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ শফিকুল ইসলামের সঞ্চালনায় শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আরিফ উজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান, সিনিয়র জেলা জজ সৈয়দ আরাফাত হোসেন, স্পেশাল পিপি তৌফিকুল ইসলাম, জিপি এম এ আলম সেলিম ও জিপি আবুল খায়েরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় বক্তারা বিনামূল্যে আইনগত সহায়তার গুরুত্ব তুলে ধরে বলেন, অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক লিগ্যাল এইডের বিভিন্ন সেবা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং এর প্রসারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন