নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
বুধবার (২৯ এপ্রিল) রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের আরপিও অবদা কলোনি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল নিয়মিত টহল ডিউটি করার সময় গোপন সূত্রে সংবাদ পায় যে, সিদ্ধিরগঞ্জের পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথের পাশের ঝোপঝাড়ে একটি সন্দেহভাজন বস্তু পড়ে আছে।
তৎক্ষণাৎ র্যাবের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালায়। সেখানে কসটেপে মোড়ানো অবস্থায় একটি পিস্তল ও কার্তুজ পাওয়া যায়।
উদ্ধারকৃত পিস্তল একটি ৭.৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল। গুলি ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 'বাংলাদেশ আমার অহংকার' স্লোগান নিয়ে কাজ করা এই বাহিনীটি জানায়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন