ভারতের আসাম রাজ্যে বিধানসভা নির্বাচনে আবারও বড় ব্যবধানে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোট।
বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত বিভিন্ন বুথফেরত জরিপের (Exit Poll) ফলাফলে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত ৯ এপ্রিল আসামের ১২৬টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর আজ সন্ধ্যায় নির্বাচনী পর্যবেক্ষক সংস্থাগুলো তাদের জরিপ প্রকাশ শুরু করে।
সবচেয়ে নির্ভরযোগ্য সংস্থাগুলোর অন্যতম এক্সিস মাই ইন্ডিয়া-এর জরিপ অনুযায়ী আসনের সম্ভাব্য হিসাব:
| জোটের নাম | সম্ভাব্য আসন সংখ্যা (মোট ১২৬) |
| এনডিএ (বিজেপি জোট) | ৮৮ থেকে ১০০টি |
| ইউনাইটেড ফ্রন্ট (কংগ্রেস জোট) | ২৪ থেকে ৩৬টি |
| অন্যান্য | ০ থেকে ৩টি |
এই জরিপ সত্যি হলে আসামে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে বিজেপি জোট, যার অর্থ বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আবারও রাজ্যের শাসনভার গ্রহণ করতে যাচ্ছেন।
নির্বাচন কমিশন আগেই জানিয়েছে, আসামসহ ভারতের অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল আগামী ৪ মে ঘোষণা করা হবে। তবে বুথফেরত জরিপে এনডিএ-র বিশাল ব্যবধানে এগিয়ে থাকা গেরুয়া শিবিরে আনন্দের জোয়ার নিয়ে এসেছে।
জরিপ অনুযায়ী, আসামের সাধারণ ভোটাররা বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং স্থিতিশীলতার পক্ষেই রায় দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন