সিলেট মহানগরীতে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুসরণ না করে পরিচালিত নিবন্ধনবিহীন সব অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব পোর্টাল বন্ধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই আল্টিমেটাম দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার জন্য নিবন্ধন গ্রহণ করা বাধ্যতামূলক। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু পোর্টাল যথাযথ নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছে এবং নিয়মিত ভুল, অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করে আসছে।
এসব সংবাদের মাধ্যমে অপপ্রচার, মানহানিকর তথ্য এবং রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসএমপি জানিয়েছে, গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ আগামী ১ মে ২০২৬, সন্ধ্যা ৬টার মধ্যে নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টালগুলো দেশি বা বিদেশি ডোমেইন থেকে সম্পূর্ণ অপসারণ করতে হবে।
নিবন্ধনবিহীন এসব নিউজ পোর্টালে প্রকাশিত কোনো সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার, লাইক, কমেন্ট বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য সিলেট মহানগরবাসীকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পুলিশ। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও কঠোর সতর্কতা দেওয়া হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন