নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রংপুরে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ নতুন পুলিশ সুপারের

রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-র কর্মকর্তাদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক।

সভায় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ডিবি পুলিশকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

রংপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করেন। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বিশেষ করে জুয়া ও মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, জননিরাপত্তা বিঘ্নিতকারী কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর। জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর। জেলা পুলিশের ডিবির ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।

সভায় উপস্থিত কর্মকর্তারা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনাসমূহ বাস্তবায়নে এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রংপুরে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ নতুন পুলিশ সুপারের

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-র কর্মকর্তাদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক।

সভায় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ডিবি পুলিশকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

রংপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করেন। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বিশেষ করে জুয়া ও মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, জননিরাপত্তা বিঘ্নিতকারী কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর। জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর। জেলা পুলিশের ডিবির ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।

সভায় উপস্থিত কর্মকর্তারা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনাসমূহ বাস্তবায়নে এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত