নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

জাল ড্রাইভিং লাইসেন্স তৈরির দায়ে কম্পিউটার দোকান সিলগালা

নীলফামারীর জলঢাকায় মোটরসাইকেল চালকদের জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দেওয়ার দায়ে ‘মনির কম্পিউটার’ নামে একটি দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জলঢাকা থানা গেট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানা পুলিশের সদস্যরা সার্বিক সহায়তা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল না দেওয়ায় চালকরা প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইন আবেদনের জন্য ওই দোকানে আসতেন। এই সুযোগে দোকানের মালিক মনির হোসেন চালকদের জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দিতেন।

গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় দোকানটি সিলগালা এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, মোটরসাইকেল চালকদের প্রতারিত করে অবৈধ ও জাল লাইসেন্স দেওয়ার অপরাধে দোকানটি সিলগালা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জাল ড্রাইভিং লাইসেন্স তৈরির দায়ে কম্পিউটার দোকান সিলগালা

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

নীলফামারীর জলঢাকায় মোটরসাইকেল চালকদের জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দেওয়ার দায়ে ‘মনির কম্পিউটার’ নামে একটি দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জলঢাকা থানা গেট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানা পুলিশের সদস্যরা সার্বিক সহায়তা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল না দেওয়ায় চালকরা প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইন আবেদনের জন্য ওই দোকানে আসতেন। এই সুযোগে দোকানের মালিক মনির হোসেন চালকদের জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দিতেন।

গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় দোকানটি সিলগালা এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, মোটরসাইকেল চালকদের প্রতারিত করে অবৈধ ও জাল লাইসেন্স দেওয়ার অপরাধে দোকানটি সিলগালা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত