নজর বিডি

২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ২০টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২ মে) ভোর ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় নিচের ২০টি অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে উত্তরবঙ্গ: রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া। মধ্যাঞ্চল: ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর। পশ্চিমাঞ্চল: যশোর, কুষ্টিয়া, খুলনা। দক্ষিণাঞ্চল: বরিশাল, পটুয়াখালী। পূর্ব ও উপকূলীয় অঞ্চল: নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও ময়মনসিংহ।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

কিছু বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে, যার ফলে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

দেশের ২০টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২ মে) ভোর ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় নিচের ২০টি অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে উত্তরবঙ্গ: রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া। মধ্যাঞ্চল: ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর। পশ্চিমাঞ্চল: যশোর, কুষ্টিয়া, খুলনা। দক্ষিণাঞ্চল: বরিশাল, পটুয়াখালী। পূর্ব ও উপকূলীয় অঞ্চল: নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও ময়মনসিংহ।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

কিছু বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে, যার ফলে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত