নজর বিডি
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬

কারচুপির অভিযোগ: পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠায় দুটি আসনের মোট ১৫টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

শনিবার (২ মে) ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমের এই নির্দিষ্ট কেন্দ্রগুলোতে নতুন করে ভোট নেওয়া হবে। শুক্রবার (১ মে) সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, সংশ্লিষ্ট বুথগুলোর ২৯ এপ্রিলের ভোট বাতিল করা হয়েছে। নতুন করে ভোট হবে নিম্নোক্ত এলাকায় মগরাহাট পশ্চিম: ১১টি কেন্দ্র। ডায়মন্ড হারবার: ৪টি কেন্দ্র।

পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্তা এক বিবৃতিতে জানান, গত ২৯ এপ্রিলের ভোটগ্রহণ নিয়ে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের রিপোর্টের ভিত্তিতে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন পুনর্নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে  সংশ্লিষ্ট এলাকাগুলোতে ঢোল পিটিয়ে এবং মাইকিং করে সাধারণ মানুষকে পুনর্নির্বাচনের খবরটি জানাতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে লিখিতভাবে পুনর্নির্বাচনের তারিখ ও সময় সম্পর্কে জানাতে হবে।

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ছয় কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে এই ১৫টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠায় গণতান্ত্রিক প্রক্রিয়া স্বচ্ছ রাখতে কমিশন পুনরায় ভোটের সিদ্ধান্ত নিল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কারচুপির অভিযোগ: পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠায় দুটি আসনের মোট ১৫টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

শনিবার (২ মে) ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমের এই নির্দিষ্ট কেন্দ্রগুলোতে নতুন করে ভোট নেওয়া হবে। শুক্রবার (১ মে) সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, সংশ্লিষ্ট বুথগুলোর ২৯ এপ্রিলের ভোট বাতিল করা হয়েছে। নতুন করে ভোট হবে নিম্নোক্ত এলাকায় মগরাহাট পশ্চিম: ১১টি কেন্দ্র। ডায়মন্ড হারবার: ৪টি কেন্দ্র।

পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্তা এক বিবৃতিতে জানান, গত ২৯ এপ্রিলের ভোটগ্রহণ নিয়ে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের রিপোর্টের ভিত্তিতে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন পুনর্নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে  সংশ্লিষ্ট এলাকাগুলোতে ঢোল পিটিয়ে এবং মাইকিং করে সাধারণ মানুষকে পুনর্নির্বাচনের খবরটি জানাতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে লিখিতভাবে পুনর্নির্বাচনের তারিখ ও সময় সম্পর্কে জানাতে হবে।

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ছয় কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে এই ১৫টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠায় গণতান্ত্রিক প্রক্রিয়া স্বচ্ছ রাখতে কমিশন পুনরায় ভোটের সিদ্ধান্ত নিল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত