নজর বিডি

মে দিবসে বিড়ি শ্রমিকদের ৫ দফা দাবিতে র্যা লি ও সমাবেশ

মহান মে দিবস উপলক্ষে ৫ দফা দাবিতে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে র্যা লি ও সমাবেশ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। শুক্রবার (১ মে) সকাল ১০টায় অনুষ্ঠিত এই সমাবেশে কয়েক হাজার শ্রমিক অংশ নেন।

সমাবেশ থেকে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের সুরক্ষায় নিম্নলিখিত দাবিগুলো উত্থাপন করা হয় বিড়ি শিল্পে কোনো প্রকার শুল্ক বৃদ্ধি না করা। শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা। সিগারেট ও বিড়ির অগ্রিম আয়করের বৈষম্য (বিড়িতে ১০% ও সিগারেটে ৫%) দূর করা। বিড়ি শ্রমিকদের জন্য বিশেষ রেশন সুবিধা চালু করা। নকল বিড়ি উৎপাদন ও বিক্রি কঠোরভাবে বন্ধ করা।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন। তিনি বলেন, "বিড়ি একটি শ্রমঘন কুটির শিল্প। বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশি সিগারেট কোম্পানিগুলোকে অন্যায্য সুবিধা দিয়ে এই দেশীয় শিল্পকে ধ্বংসের চেষ্টা করেছে। ফলে অনেক মালিক কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছেন।"

সাধারণ সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় বক্তারা আরও বলেন, প্রায় ১৮ লক্ষ সুবিধাবঞ্চিত শ্রমিক এই শিল্পের ওপর নির্ভরশীল। দেশের অর্থনৈতিক ভিত গড়তে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। অথচ অগ্রিম আয়করের ক্ষেত্রে বিড়ির ওপর ১০ শতাংশ এবং সিগারেটের ওপর মাত্র ৫ শতাংশ ধার্য করে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। এছাড়া বাজারে নকল বিড়ির দাপটে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং বৈধ মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অবিলম্বে এই দাবিগুলো মেনে নিয়ে বিড়ি শিল্প ও শ্রমিকদের জীবনমান রক্ষায় সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, মো. লুতফর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সহকারী সম্পাদক আবুল হাসনাত লাবলু এবং সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মে দিবসে বিড়ি শ্রমিকদের ৫ দফা দাবিতে র্যা লি ও সমাবেশ

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত