সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও নানা আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (০২ মে) বিকেলে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর। এছাড়াও জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
গোপালগঞ্জ জেলায় ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় মোট ৬টি দল ৮টি ভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে। ইভেন্টগুলো হলো ফুটবল ও ক্রিকেট কাবাডি ও অ্যাথলেটিক্স,দাবা ও ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট
উদ্বোধনী দিনের প্রথম ইভেন্ট হিসেবে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন