নজর বিডি
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬

বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা: স্থবির সার সরবরাহ ও কমছে উৎপাদন

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাবে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। এর সরাসরি প্রভাবে বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে সারের চালান বন্ধ থাকায় বিশ্বজুড়ে ফসলের উৎপাদন মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা বড় ধরনের খাদ্য সংকটের ইঙ্গিত দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, সার সংকটের কারণে ফসলের ফলন ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরিও জানান, পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে এশিয়ার অনেক দেশে এরই মধ্যে বীজ বপনের মৌসুম পেরিয়ে গেছে।

তোরিও আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মতো বড় রপ্তানিকারক দেশগুলো এখন গম ও ভুট্টা চাষ কমিয়ে সয়াবিন চাষের দিকে ঝুঁকছে, কারণ এতে নাইট্রোজেনের প্রয়োজন ভিন্নতর।

পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ায় অনেক কৃষক খাদ্যশস্যের বদলে জৈব জ্বালানি উৎপাদনের দিকে মনোযোগ দিচ্ছেন। এর ফলে আগামী বছর খাদ্যপণ্যের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার ও উচ্চ মূল্যস্ফীতির আশঙ্কা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা: স্থবির সার সরবরাহ ও কমছে উৎপাদন

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাবে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। এর সরাসরি প্রভাবে বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে সারের চালান বন্ধ থাকায় বিশ্বজুড়ে ফসলের উৎপাদন মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা বড় ধরনের খাদ্য সংকটের ইঙ্গিত দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, সার সংকটের কারণে ফসলের ফলন ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরিও জানান, পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে এশিয়ার অনেক দেশে এরই মধ্যে বীজ বপনের মৌসুম পেরিয়ে গেছে।

তোরিও আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মতো বড় রপ্তানিকারক দেশগুলো এখন গম ও ভুট্টা চাষ কমিয়ে সয়াবিন চাষের দিকে ঝুঁকছে, কারণ এতে নাইট্রোজেনের প্রয়োজন ভিন্নতর।

পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ায় অনেক কৃষক খাদ্যশস্যের বদলে জৈব জ্বালানি উৎপাদনের দিকে মনোযোগ দিচ্ছেন। এর ফলে আগামী বছর খাদ্যপণ্যের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার ও উচ্চ মূল্যস্ফীতির আশঙ্কা করা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত