চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।
রবিবার (৩ মে) ভোর ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে রামনাথপুর গ্রামে অবস্থান নেয়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারী মালামাল ভর্তি একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪১ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, মাদক ছাড়াও সীমান্ত দিয়ে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান রোধে নদীপথ ও স্থলপথে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন