২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডের রোগীদের দুর্ভোগ লাঘবে চার্জার লাইট, আইপিএস এবং হুইল চেয়ার প্রদান করেছে ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’।
রবিবার (৩ মে) দুপুরে জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে এসব সামগ্রী তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
সংগঠনটির স্বেচ্ছাসেবকরা জানান, বর্তমানে হাসপাতালে আসা রোগীদের তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে রাতে আলোর অভাবে জরুরি চিকিৎসা কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হয়। এছাড়া হুইল চেয়ারের সংকটে বয়স্ক, প্রসূতি ও দুর্ঘটনাকবলিত রোগীদের হাসপাতালে আনা-নেওয়ায় বিড়ম্বনা পোহাতে হয়। রোগীদের এই কষ্ট লাঘবে সামাজিক দায়বদ্ধতা থেকে ‘স্বপ্ন’ এই উদ্যোগ গ্রহণ করেছে। এই দফায় সংগঠনটির পক্ষ থেকে ১টি আইপিএস, ৪টি উন্নত মানের হুইল চেয়ার এবং ১০টি চার্জার লাইট প্রদান করা হয়েছে।
সামগ্রী হস্তান্তরকালে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান, আরএমও ডা. আব্দুস সামাদ, সংগঠনের কমিউনিকেশন এক্সিকিউটিভ শাহীনুর রহমান হিমেল, ইভেন্ট কো-অর্ডিনেটর ডা. মুশফিকুির রহমান তামিম এবং ভলান্টিয়ার আসিফা রেজাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
হাসপাতাল কর্তৃপক্ষ এই মহতী উদ্যোগের প্রশংসা করে জানান, বিজিবি বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের এমন সহযোগিতা সরকারি হাসপাতালের সেবার মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন