নজর বিডি
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

মুকসুদপুরে ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পেশাজীবী সংগঠন “মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশন”-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গোপালগঞ্জ:

ডিজিটাল জরিপ কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে রবিবার (৩ মে) বিকাল ৪টায় উপজেলার একটি স্থানীয় মিলনায়তনে এক আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিন হারুন অর রসিদ এবং সঞ্চালনা করেন মাসুদুর রহমান সহিদ। সভায় বক্তারা বলেন, বর্তমানে ডিজিটাল জরিপ কার্যক্রমের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভূমি পরিমাপ, উন্নয়ন কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবায় দক্ষ সার্ভেয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পেশাজীবীদের অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটি শক্তিশালী সংগঠনের প্রয়োজনীয়তা অপরিসীম।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর এবং মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু।

এছাড়াও বক্তব্য দেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, আমিন মিজানুর রহমান মোল্লা, আমিন মতিয়ার রহমান মোল্লা, আমিন মো: সহিদ মোল্লা, মো: জাহাঙ্গীর আলম ও আমিন রুহুল আমিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

[caption id="attachment_26430" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মো: মিজানুর রহমান মোল্লাকে আহ্বায়ক এবং মাসুদুর রহমান সহিদকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট “মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশন”-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— জাহাঙ্গীর আলম, মতিয়ার রহমান মোল্লা, গোলাম কিবরিয়া, মিরাজুল ইসলাম ও মিহির কুমার রায়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে সুসংগঠিত করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল জরিপ সেবার মান উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরে ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত