চট্টগ্রামের পটিয়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে শহিদুল ইসলাম রাফিজ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার (৩ মে) বিকেলে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের পটিয়া বাইপাস সড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিজ উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল গ্রামের প্রবাসী জসিম উদ্দীনের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সে সবার বড় ছিল।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাফিজ ওই ভবনে রঙমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করছিল। কাজ করার সময় মই থেকে প্রায় ৯ ফুট নিচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়।
দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রূপা বড়ুয়া তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
রাফিজের পরিবারের সদস্যরা জানান, সে যে রঙমিস্ত্রীর কাজ করত তা তারা স্পষ্টভাবে জানতেন না। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন