নজর বিডি

এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, "স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি এবং তৃণমূলের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে দেশের গণতন্ত্র আরও সুসংহত হবে।

আমরা আগেও বলেছি, এখনও বলছি—আগামী এক বছরের মধ্যে এই নির্বাচন আয়োজনের সর্বাত্মক চেষ্টা চালানো হবে।"

ডিসিদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশের মালিক জনগণ, তাই জনগণকে সঙ্গে নিয়েই সরকারকে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সরকারি কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বিগত বছরগুলোতে স্থানীয় সরকার খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ধরে মন্ত্রী বলেন, "গত কয়েক বছরে এই খাতটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তদন্তের মাধ্যমে সেই অনিয়মগুলো চিহ্নিত করবো এবং ভবিষ্যতে যেন এমন দুর্নীতি না ঘটে তা নিশ্চিত করা হবে।

" এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, "স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি এবং তৃণমূলের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে দেশের গণতন্ত্র আরও সুসংহত হবে।

আমরা আগেও বলেছি, এখনও বলছি—আগামী এক বছরের মধ্যে এই নির্বাচন আয়োজনের সর্বাত্মক চেষ্টা চালানো হবে।"

ডিসিদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশের মালিক জনগণ, তাই জনগণকে সঙ্গে নিয়েই সরকারকে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সরকারি কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বিগত বছরগুলোতে স্থানীয় সরকার খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ধরে মন্ত্রী বলেন, "গত কয়েক বছরে এই খাতটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তদন্তের মাধ্যমে সেই অনিয়মগুলো চিহ্নিত করবো এবং ভবিষ্যতে যেন এমন দুর্নীতি না ঘটে তা নিশ্চিত করা হবে।

" এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত