ফরিদপুরের বোয়ালমারীতে গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যার শিকার ট্রাকচালক হান্নান শেখের দুই বছর বয়সী মেয়ে মুসলিমার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৫ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান নিহত হান্নানের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন।
ইউএনও তাৎক্ষণিকভাবে শিশুটির দাদা-দাদির হাতে নগদ ২০ হাজার টাকা এবং ১০ হাজার টাকা সমমূল্যের খাদ্যসামগ্রী (চাল, ডাল, শিশুখাদ্য, গুঁড়া দুধ ও শুকনো খাবার) ও খেলনা তুলে দেন।
এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যানকে প্রতি মাসে ৩০ কেজি চাল সরবরাহের কার্ড করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউএনও এস এম রকিবুল হাসান জানান, মুসলিমার স্থায়ী কল্যাণে সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে দীর্ঘমেয়াদী ব্যবস্থা নেওয়া হবে। পরিবার শিশুটিকে এতিমখানায় দিতে রাজি না হওয়ায় দাদা-দাদির কাছে রেখেই তার ভবিষ্যৎ সুনিশ্চিত করবে সরকার।
জেলা প্রশাসকের ব্যক্তিগত তহবিল থেকেও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। মুসলিমার সার্বিক অবস্থা জানিয়ে প্রধানমন্ত্রীর সচিবালয়ে একটি লিখিত নোট পাঠানো হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন