নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

চরাঞ্চলে এমপি বুলবুলের নিজস্ব অর্থায়নে ‘নৌ অ্যাম্বুলেন্স’ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের পদ্মার দুর্গম চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের চিকিৎসা সংকট নিরসন ও যাতায়াত ভোগান্তি কমাতে চালু করা হয়েছে ‘নৌ অ্যাম্বুলেন্স’ সেবা।

বুধবার (৬ মে) বিকেলে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে পদ্মা নদীর তীরে এই ব্যতিক্রমী সেবার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে পরিচালিত এই সেবাটি নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নের মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত থাকবে।

[caption id="attachment_26636" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

নৌ অ্যাম্বুলেন্সটিতে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার এবং রোগী বহনের জন্য স্ট্রেচারসহ প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়েছে।

নদী পার হওয়ার পর রোগীদের দ্রুত মূল হাসপাতালে পৌঁছাতে স্থলপথেও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে।

চরাঞ্চলে সময়মতো নৌকা না পাওয়া বা অতিরিক্ত ভাড়ার যে বিড়ম্বনা ছিল, এই সেবার ফলে তা দূর হবে বলে আশা করছেন স্থানীয়রা।

[caption id="attachment_26637" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, "চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। দুর্গম পথের কারণে অনেক সময় রোগী হাসপাতালে নেওয়ার আগেই প্রাণ হারান। তাদের এই কষ্ট লাঘব করা আমাদের দায়িত্ব। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, আর সেই লক্ষ্যেই এই নৌ অ্যাম্বুলেন্সের যাত্রা শুরু।" তিনি নারায়ণপুর এলাকায় একটি স্থায়ী প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপনেরও আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি লতিফুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চরাঞ্চলে এমপি বুলবুলের নিজস্ব অর্থায়নে ‘নৌ অ্যাম্বুলেন্স’ উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত