নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

পীরগঞ্জে সেচ ঘর থেকে কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি সেচ ঘর থেকে মফিজার রহমান নামে এক কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, সেচ পাম্পের ট্রান্সমিটার চুরি করতে বাধা দেওয়ায় চোর চক্র তাকে হত্যা করেছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত মফিজার রহমান ওই এলাকার সেচ মেশিন মালিক মো. আমজাদ আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজার রহমান প্রতিদিনের মতো বুধবার রাতে উমরপুর মাঠে নিজেদের বিএডিসির সেচ ট্রান্সমিটার পাহারার দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক মাঠে গিয়ে সেচ ঘরের দরজা খোলা এবং ট্রান্সমিটার উধাও অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে গিয়ে তিনি মফিজার রহমানের পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।

স্থানীয়দের ধারণা, গভীর রাতে কোনো এক সময় চোর চক্র সেচ ট্রান্সমিটার চুরি করতে আসে। এসময় মফিজার রহমান বাধা দিলে তাকে নৃশংসভাবে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের বিশেষ দল কাজ শুরু করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পীরগঞ্জে সেচ ঘর থেকে কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি সেচ ঘর থেকে মফিজার রহমান নামে এক কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, সেচ পাম্পের ট্রান্সমিটার চুরি করতে বাধা দেওয়ায় চোর চক্র তাকে হত্যা করেছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত মফিজার রহমান ওই এলাকার সেচ মেশিন মালিক মো. আমজাদ আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজার রহমান প্রতিদিনের মতো বুধবার রাতে উমরপুর মাঠে নিজেদের বিএডিসির সেচ ট্রান্সমিটার পাহারার দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক মাঠে গিয়ে সেচ ঘরের দরজা খোলা এবং ট্রান্সমিটার উধাও অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে গিয়ে তিনি মফিজার রহমানের পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।

স্থানীয়দের ধারণা, গভীর রাতে কোনো এক সময় চোর চক্র সেচ ট্রান্সমিটার চুরি করতে আসে। এসময় মফিজার রহমান বাধা দিলে তাকে নৃশংসভাবে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের বিশেষ দল কাজ শুরু করেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত