আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
বৃহস্পতিবার (৭ মে) ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।
ভারপ্রাপ্ত কমিশনার সভায় জাল টাকা সরবরাহকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, উৎসবের সময় এসব অপরাধী চক্র সক্রিয় হয়ে ওঠে, তাই তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
কুরবানির পশুর হাটের নিরাপত্তাসহ যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। এছাড়া ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে লঞ্চ ঘাট, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনগুলোতে পুলিশের তৎপরতা বৃদ্ধির নির্দেশ দেন ডিএমপি প্রধান।
থানা এলাকাগুলোতে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং নিয়মিত ফুট পেট্রোল (পায়ে হেঁটে টহল) জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম জানান, বর্তমানে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান থাকবে।
সবশেষে, এপ্রিল মাসে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন