নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬

জেলার খবর

হামলার জেরে হবিগঞ্জে পরিবহন ধর্মঘট

হামলার জেরে হবিগঞ্জে পরিবহন ধর্মঘট
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসে হামলা, ভাঙচুর এবং পরিবহন শ্রমিকদের মারধরের ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। 

এর ফলে হবিগঞ্জ-সিলেট রুটসহ জেলার অভ্যন্তরীণ সব সড়কে মঙ্গলবার থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১২ মে) ভোরের পর থেকেই কোনো আগাম ঘোষণা ছাড়াই পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রী, চাকরিজীবী, শিক্ষার্থী ও দূরপাল্লার ভ্রমণকারীরা চরম ভোগান্তিতে পড়েন। 

সকালে বাসস্ট্যান্ডে এসে অনেকেই পরিবহন বন্ধের বিষয়টি জানতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৫২ বছর ধরে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার সড়কে বিরতিহীন এক্সপ্রেস বাস চলাচল করছে। কিন্তু গত ১০ মে মৌলভীবাজার এলাকায় একটি বিরতিহীন এক্সপ্রেস বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। 

একই সঙ্গে কয়েকজন পরিবহন শ্রমিককেও মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদ এবং নিরাপদ সড়ক পরিবেশ নিশ্চিত করার দাবিতে পরিবহন মালিকরা এই কর্মসূচি পালন করছেন।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরি কাজে বের হওয়া মানুষজন পড়েন সবচেয়ে বেশি বিপাকে। অনেক যাত্রী দীর্ঘ সময় বাসস্ট্যান্ডে অপেক্ষা করার পর বিকল্প উপায়ে যাত্রা শুরু করেন। 

কেউ সিএনজি অটোরিকশা, কেউ ছোট যানবাহন কিংবা ভাড়ায়চালিত পরিবহন ব্যবহার করে অতিরিক্ত টাকা খরচ করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

পরিবহন সংকটের কারণে জেলার বিভিন্ন উপজেলা থেকে হবিগঞ্জ ও সিলেটগামী যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে রোগী, শিক্ষার্থী এবং অফিসগামীদের সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন অনেক যাত্রী।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের নেতারা জানিয়েছেন, মৌলভীবাজার হয়ে বিরতিহীন বাস চলাচল নিরাপদ ও স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় নেওয়া হয়েছে। 

এই সময়ের মধ্যে কার্যকর সমাধান না এলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে। প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের মতো কর্মসূচিও পালন করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তারা।

বিষয় : হবিগঞ্জ পরিবহন ধর্মঘট জনদূর্ভোগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হামলার জেরে হবিগঞ্জে পরিবহন ধর্মঘট

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত