রাস্তায় উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা করা হবে বলে জানিয়েছেন, ডিএমপি কমিশনার মো. সরওয়ার।
তিনি বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে গত এক সপ্তাহে ট্রাফিক আইন অমান্য করায় তিন শতাধিক মামলা দেওয়া হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারেরও বেশি মামলা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সোমবার (১১ মে, ২০২৬) দুপুরে রাজধানীর এয়ারপোর্ট এলাকায় সৌরবিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা শহরকে আধুনিকায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ক্রসিং অমান্য কিংবা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা হবে। তবে এটি মূলত শাস্তির জন্য নয়, বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে চালু করা হচ্ছে।
মো. সরওয়ার আরও বলেন, আপাতত আটটি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ৩০টির বেশি পয়েন্টে এ ব্যবস্থা চালু করা হবে।
গাড়ির মালিক ও চালকদের উদ্দেশে তিনি বলেন, যারা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর অনুমোদিত সঠিক নম্বরপ্লেট ব্যবহার করছেন না, তাদের বিরুদ্ধে আগামী দুই-এক দিনের মধ্যেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এয়ারপোর্ট এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক)সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয় : উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা রাস্তায় dhaka-traffic, uttara, dmp, digital-case, traffic-signal, ai-traffic-system, airport-road, road-safety, brta, solar-traffic-light #dhaka-traffic, uttara, dmp, digital-case, traffic-signal, ai-traffic-system, airport-road, road-safety, brta, solar-traffic-light

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
রাস্তায় উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা করা হবে বলে জানিয়েছেন, ডিএমপি কমিশনার মো. সরওয়ার।
তিনি বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে গত এক সপ্তাহে ট্রাফিক আইন অমান্য করায় তিন শতাধিক মামলা দেওয়া হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারেরও বেশি মামলা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সোমবার (১১ মে, ২০২৬) দুপুরে রাজধানীর এয়ারপোর্ট এলাকায় সৌরবিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা শহরকে আধুনিকায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ক্রসিং অমান্য কিংবা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা হবে। তবে এটি মূলত শাস্তির জন্য নয়, বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে চালু করা হচ্ছে।
মো. সরওয়ার আরও বলেন, আপাতত আটটি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ৩০টির বেশি পয়েন্টে এ ব্যবস্থা চালু করা হবে।
গাড়ির মালিক ও চালকদের উদ্দেশে তিনি বলেন, যারা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর অনুমোদিত সঠিক নম্বরপ্লেট ব্যবহার করছেন না, তাদের বিরুদ্ধে আগামী দুই-এক দিনের মধ্যেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এয়ারপোর্ট এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক)সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন