নজর বিডি

নারী সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানি: শাহবাগ থানায় জিডি

নারী সাংবাদিকসহ গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার, জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে ব্যক্তিগত আলাপচারিতার ভিডিও গোপনে ধারণ করে মানহানি এবং শারীরিক হামলার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-৪৪০ এবং ট্র্যাকিং নং-ঠ১৩ঢ৫ঠ।

জিডিকারী পারুল আক্তার অভিযোগ করেন, গত ৪ মে দুপুরে ঢাকা প্রেসক্লাব এলাকায় কর্মস্থলে দায়িত্ব পালনকালে কয়েকজন ব্যক্তি গোপনে অভিযোগকারী ও তাঁর সহকর্মীদের নিজস্ব আলাপচারিতার ভিডিও ধারণ করেন। এ সময় ভিডিও ধারণের কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাঁদের ওপর চড়াও হয় এবং শারীরিকভাবে আঘাত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

জিডিতে অভিযুক্ত হিসেবে জয় খ্রীষ্টাফার বিশ্বাস, ফরহাদ মিয়াআফতাব শুভ নামের তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের ঠিকানা হিসেবে হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকার একটি ঠিকানা উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ৬ মে রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “দ্যা নিউজ” (The News) নামের একটি পেজ থেকে ওই ভিডিও প্রকাশ করা হয়। এর ফলে জিডিকারী ও সংশ্লিষ্ট সাংবাদিকদের সামাজিক, ব্যক্তিগত ও পেশাগতভাবে মানহানির শিকার হতে হচ্ছে বলে দাবি করা হয়েছে।

ঘটনাটির বিষয়ে ভবিষ্যতে সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়ের করা হতে পারে বলে জিডিতে জানানো হয়েছে। একইসঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শাহবাগ থানার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সম্পাদক জেসমিন আক্তার জুঁই বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে, দৈনিক ডেসটিনির সিনিয়র সহ-সভাপতি ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকার স্থায়ী সদস্য হামিদ মোহাম্মদ জসিম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রশিল্পী ফোজিত শেখ বাবু, দৈনিক এশিয়া বাণীর মোঃ নজরুল ইসলাম, শান্ত মন্ডল, ইলিয়াস হোসেনসহ অনেকেই এই নারী নিপিড়নের প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ করায় তাঁদেরকেও ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে নিজস্ব ফেসবুক পেজে সংবাদ প্রচার করার নিন্দা জানিয়ে তাঁরা বলেন, বর্তমান সরকার এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

সাংবাদিক নেতৃবৃন্দের মতে, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার, ভয়ভীতি ও হয়রানিমূলক কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশের জন্য বড় হুমকি। তাই এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।

বিষয় : নারী সাংবাদিক, সাংবাদিক হয়রানি, শাহবাগ থানা, জিডি, অপপ্রচার, জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, পারুল আক্তার, দ্যা নিউজ, স্বাধীন সাংবাদিকতা, Female Journalist, Journalist Harassment, Shahbagh Police Station, General Diary, Defamation, National Press Club, Dhaka Union of Journalists, The News, Press Freedom.

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নারী সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানি: শাহবাগ থানায় জিডি

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

নারী সাংবাদিকসহ গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার, জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে ব্যক্তিগত আলাপচারিতার ভিডিও গোপনে ধারণ করে মানহানি এবং শারীরিক হামলার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-৪৪০ এবং ট্র্যাকিং নং-ঠ১৩ঢ৫ঠ।

জিডিকারী পারুল আক্তার অভিযোগ করেন, গত ৪ মে দুপুরে ঢাকা প্রেসক্লাব এলাকায় কর্মস্থলে দায়িত্ব পালনকালে কয়েকজন ব্যক্তি গোপনে অভিযোগকারী ও তাঁর সহকর্মীদের নিজস্ব আলাপচারিতার ভিডিও ধারণ করেন। এ সময় ভিডিও ধারণের কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাঁদের ওপর চড়াও হয় এবং শারীরিকভাবে আঘাত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

জিডিতে অভিযুক্ত হিসেবে জয় খ্রীষ্টাফার বিশ্বাস, ফরহাদ মিয়াআফতাব শুভ নামের তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের ঠিকানা হিসেবে হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকার একটি ঠিকানা উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ৬ মে রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “দ্যা নিউজ” (The News) নামের একটি পেজ থেকে ওই ভিডিও প্রকাশ করা হয়। এর ফলে জিডিকারী ও সংশ্লিষ্ট সাংবাদিকদের সামাজিক, ব্যক্তিগত ও পেশাগতভাবে মানহানির শিকার হতে হচ্ছে বলে দাবি করা হয়েছে।

ঘটনাটির বিষয়ে ভবিষ্যতে সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়ের করা হতে পারে বলে জিডিতে জানানো হয়েছে। একইসঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শাহবাগ থানার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সম্পাদক জেসমিন আক্তার জুঁই বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে, দৈনিক ডেসটিনির সিনিয়র সহ-সভাপতি ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকার স্থায়ী সদস্য হামিদ মোহাম্মদ জসিম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রশিল্পী ফোজিত শেখ বাবু, দৈনিক এশিয়া বাণীর মোঃ নজরুল ইসলাম, শান্ত মন্ডল, ইলিয়াস হোসেনসহ অনেকেই এই নারী নিপিড়নের প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ করায় তাঁদেরকেও ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে নিজস্ব ফেসবুক পেজে সংবাদ প্রচার করার নিন্দা জানিয়ে তাঁরা বলেন, বর্তমান সরকার এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

সাংবাদিক নেতৃবৃন্দের মতে, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার, ভয়ভীতি ও হয়রানিমূলক কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশের জন্য বড় হুমকি। তাই এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত