নজর বিডি

সেলেবি এভিয়েশনের সঙ্গে বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি এঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের খ্যাতনামা প্রতিষ্ঠান 'সেলেবি এভিয়েশন' (Celebi Aviation)-এর প্রতিনিধিদল। 

আজ মঙ্গলবার দুপুর ১২:৩০ টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এইচ.ই. মি. রামিস শেন (H.E Mr Ramis Şen) এবং মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি উপস্থিত ছিলেন।

সভায় সেলেবি এভিয়েশনের প্রতিনিধিগণ বাংলাদেশের বিমানবন্দরগুলোর সেবার মানোন্নয়নে গ্রাউন্ড হ্যান্ডলিং (Ground Handling) কার্যক্রমে যুক্ত হবার আগ্রহ প্রকাশ করেন। আলোচনা শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি নিয়োগের ক্ষেত্রে সেলেবি এভিয়েশনকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস ব্যক্ত করেন।

মন্ত্রী আফরোজা খানম দেশের পর্যটন খাতের সার্বিক উন্নয়নে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকীকরণের ওপর গুরুত্ব আরোপ করেন এবং এই বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের বিষয়ে সেলেবি এভিয়েশনের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত যাত্রী সেবার মানোন্নয়নে কোম্পানির পক্ষ থেকে একটি ধারণাপত্র (Concept paper) আহ্বান করেন।

বৈঠকে দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে তুরস্কের সঙ্গে একসাথে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

বিষয় : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, আফরোজা খানম, এম রশিদুজ্জামান মিল্লাত, সেলেবি এভিয়েশন, তুরস্ক, গ্রাউন্ড হ্যান্ডলিং, কক্সবাজার বিমানবন্দর, পর্যটন উন্নয়ন, Ministry of Civil Aviation and Tourism, Afroza Khanam, M Rashiduzzaman Millat, Celebi Aviation, Turkey, Ground Handling, Cox's Bazar Airport, Tourism Development.

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সেলেবি এভিয়েশনের সঙ্গে বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি এঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের খ্যাতনামা প্রতিষ্ঠান 'সেলেবি এভিয়েশন' (Celebi Aviation)-এর প্রতিনিধিদল। 

আজ মঙ্গলবার দুপুর ১২:৩০ টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এইচ.ই. মি. রামিস শেন (H.E Mr Ramis Şen) এবং মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি উপস্থিত ছিলেন।

সভায় সেলেবি এভিয়েশনের প্রতিনিধিগণ বাংলাদেশের বিমানবন্দরগুলোর সেবার মানোন্নয়নে গ্রাউন্ড হ্যান্ডলিং (Ground Handling) কার্যক্রমে যুক্ত হবার আগ্রহ প্রকাশ করেন। আলোচনা শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি নিয়োগের ক্ষেত্রে সেলেবি এভিয়েশনকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস ব্যক্ত করেন।

মন্ত্রী আফরোজা খানম দেশের পর্যটন খাতের সার্বিক উন্নয়নে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকীকরণের ওপর গুরুত্ব আরোপ করেন এবং এই বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের বিষয়ে সেলেবি এভিয়েশনের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত যাত্রী সেবার মানোন্নয়নে কোম্পানির পক্ষ থেকে একটি ধারণাপত্র (Concept paper) আহ্বান করেন।

বৈঠকে দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে তুরস্কের সঙ্গে একসাথে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত