আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে এবারও দেখা দিচ্ছে নিত্যনতুন চমক। তবে সব আলোচনাকে ছাপিয়ে এখন মানুষের মুখে মুখে ফিরছে একটিই নাম—‘ডোনাল্ড ট্রাম্প’।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এর একটি গোলাপি রঙের বিরল মহিষকে ঘিরে তৈরি হয়েছে এই ব্যাপক কৌতূহল।
প্রায় ৭০০ কেজি ওজনের এই এলবিনো জাতের মহিষটির নাম রাখা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে। শুধু নামই নয়, মহিষটির মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুলও অনেকটা ট্রাম্পের চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। সেই মিল থেকেই খামার কর্তৃপক্ষ আদর করে এর নাম দিয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
সাদাটে-গোলাপি আভার এই মহিষটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন খামারে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করছেন। খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, প্রায় ১০ মাস আগে রাজশাহী থেকে মহিষটি সংগ্রহ করা হয়। তিনি বলেন, “আমরা মজা করেই নামটা রেখেছিলাম, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এখন অনেকেই আমাদের খামারকে ‘ট্রাম্পের খামার’ নামে চেনে।”
খামারের পরিচর্যাকারীরা জানান, ‘ডোনাল্ড ট্রাম্প’ অত্যন্ত শান্ত স্বভাবের। তার জন্য রয়েছে বিশেষ পরিচর্যা ও খাদ্যাভ্যাস। প্রতিদিনের খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, খৈল, গমের ভুসি এবং তাজা ঘাস। শরীরের সুস্থতায় তাকে নিয়মিত গোসলও করানো হয়।
খামার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ‘ডোনাল্ড ট্রাম্প’ ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। ঢাকার একজন শৌখিন ক্রেতা লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকায় মহিষটি কিনে নিয়েছেন। ঈদের আগেই এটি নারায়ণগঞ্জের খামার থেকে ঢাকার ক্রেতার ঠিকানায় পাড়ি জমাবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান জানান, এটি মূলত দেশি এলবিনো প্রকৃতির মহিষ। শরীরে রঞ্জক পদার্থের স্বল্পতার কারণে এমন ভিন্ন রং দেখা যায়। তিনি আরও জানান, নারায়ণগঞ্জে এবার চাহিদার তুলনায় উদ্বৃত্ত কোরবানির পশু প্রস্তুত রয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন