জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন নির্জন এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
এই ঘটনার পর রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কার্যালয়ে ভুক্তভোগী শিক্ষার্থীসহ কয়েকজন সাধারণ শিক্ষার্থী, প্রক্টর এবং জাকসু নেতারা সিসিটিভি ফুটেজ পর্যালোচন করেন। ফুটেজে ওই এলাকায় এক ব্যক্তির সন্দেহভাজন উপস্থিতি দেখা গেলেও এখন পর্যন্ত তার সঠিক পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এই সময় নিরাপত্তা কার্যালয়ের বাইরে দোষীর শাস্তির দাবিতে অনেক শিক্ষার্থী অবস্থান নেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। প্রক্টর জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে অতি দ্রুত দোষীকে শনাক্ত করা হবে এবং তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন