নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও

নজরবিডি

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনকারীরা অটোরিকশা, সিএনজি ও মাহেন্দ্র গাড়ি দিয়ে ডিসি অফিসমুখী বিভিন্ন প্রধান সড়ক অবরোধ করেন। এতে শহরের যান চলাচল ব্যাহত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সেতুটিকে টোলমুক্ত ঘোষণার আহ্বান জানান। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘস্থায়ী টোল আদায়ের কারণে জেলার সাধারণ মানুষ, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা চরমভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক মো. তরিকুল আলম মোল্লা, ট্রাক মালিক গ্রুপ সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, সিএনজি সমিতির সভাপতি মো. আসগার আলী, বাংলাদেশ রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদসহ আইনজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, "বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নামকরণ করা এই সেতুতে টোল আরোপ করা জনস্বার্থের পরিপন্থী। জেলার মানুষের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও টোল আদায় বন্ধ না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।" কর্মসূচিতে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রাইহানুল ইসলাম লুনা এবং ইলেকট্রনিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইকবাল আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।

আন্দোলন চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

বিষয় : মহানন্দা সেতু, টোল প্রত্যাহার, চাঁপাইনবাবগঞ্জ, জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু, বিক্ষোভ কর্মসূচি, পরিবহন ধর্মঘট, বাংলাদেশ সংবাদ, Mahananda Bridge, Toll Withdrawal, Chapainawabganj, DC Office Siege, Birshreshtha Captain Mohiuddin Jahangir Bridge, Protest, Transport Strike, Bangladesh News.

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনকারীরা অটোরিকশা, সিএনজি ও মাহেন্দ্র গাড়ি দিয়ে ডিসি অফিসমুখী বিভিন্ন প্রধান সড়ক অবরোধ করেন। এতে শহরের যান চলাচল ব্যাহত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সেতুটিকে টোলমুক্ত ঘোষণার আহ্বান জানান। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘস্থায়ী টোল আদায়ের কারণে জেলার সাধারণ মানুষ, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা চরমভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক মো. তরিকুল আলম মোল্লা, ট্রাক মালিক গ্রুপ সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, সিএনজি সমিতির সভাপতি মো. আসগার আলী, বাংলাদেশ রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদসহ আইনজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, "বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নামকরণ করা এই সেতুতে টোল আরোপ করা জনস্বার্থের পরিপন্থী। জেলার মানুষের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও টোল আদায় বন্ধ না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।" কর্মসূচিতে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রাইহানুল ইসলাম লুনা এবং ইলেকট্রনিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইকবাল আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।

আন্দোলন চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত