যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-এর জ্যাকসন হাইটস এলাকায় ৪০তম ফোবানার প্রথম টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এআর ব্যাংকুইট হলে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬ নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটি এনআরবি এসোসিয়েশন ইউএসএ-এর ভাইস চেয়ারম্যান ও ৪০তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক নূরুল আলম বাবু-এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন জাকারিয়া চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদা ইয়াসমীন। প্রধান বক্তা ছিলেন ৪০তম ফোবানার চিফ পেট্রন শফিকুল আলম।
এছাড়াও বক্তব্য দেন ফোবানার উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, উপদেষ্টা ও নাট্যশিল্পী লুৎফুন নাহার লতা, ফোবানা সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি সুব্রত তালুকদার, হোস্ট কমিটির প্রধান সমন্বয়কারী আবদুল হামিদ, সেমিনার কমিটির চেয়ারম্যান ফকির ইলিয়াস, ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার ও সাংবাদিক এজেডএম সাজ্জাদ হোসেন সবুজ, সমন্বয়কারী শিবলী সাদেক এবং কবি ফারহানা ইলিয়াস তুলিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
শারমিন সিরাজ সোনিয়া-এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে শতাধিক প্রবাসী অংশ নেন।
বক্তারা বলেন, এবারের ৪০তম ফোবানা সম্মেলন হবে ব্যাপক অংশগ্রহণমূলক এবং সকল প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। সম্মেলনে শেখ মুজিবুর রহমান-এর জীবনাদর্শ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি সংস্কৃতি-ঐতিহ্য, নতুন প্রজন্ম এবং প্রবাসী বাঙালিদের অবদান তুলে ধরা হবে।
এ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, কবিতার আসর, বিভিন্ন বিষয়ের ওপর সেমিনার ও মিলনমেলার আয়োজন থাকবে বলেও জানানো হয়।
সভায় আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের, ভাষা আন্দোলনের শহীদদের, মহান মুক্তিযুদ্ধের শহীদদের, জাতীয় চার নেতাকে এবং বিভিন্ন ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
টাউন হল সভা শেষে অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন