নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

ভোলাহাট সীমান্তে বিজিবি’র বড় সাফল্য

ভোলাহাট সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা, ট্যাবলেট ও ভারতীয় মোবাইল জব্দ

নজরবিডি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)। 

অভিযানে প্রায় চার হাজার পিস ইয়াবা, ১৯ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট এবং ৫৪টি ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ মে ২০২৬ তারিখ গভীর রাতে চামুচা বিওপি’র সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৯৮/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের একটি আমবাগানে অবস্থান নেয় বিজিবি।

বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল মালামাল ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় নিম্নলিখিত মালামালগুলো জব্দ করেন ইয়াবা ৩,৯৮০ পিস। ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট  ১৯,৪৫০ পিস। ভারতীয় মোবাইল ফোন ৫৪টি (বিভিন্ন মডেলের ব্যবহৃত)।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে ৫৯ বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

তিনি আরও বলেন, "সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনে বিজিবি’র এই ধরনের বিশেষ ও নিয়মিত টহল অভিযান অব্যাহত থাকবে। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।"

বিষয় : বিজিবি অভিযান, মাদক জব্দ, ভোলাহাট সীমান্ত, চাঁপাইনবাবগঞ্জ, চোরাই মোবাইল, BGB Raid, Drug Seizure, Bholahat Border, Chapainawabganj, Indian Mobile Phones

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ভোলাহাট সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা, ট্যাবলেট ও ভারতীয় মোবাইল জব্দ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)। 

অভিযানে প্রায় চার হাজার পিস ইয়াবা, ১৯ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট এবং ৫৪টি ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ মে ২০২৬ তারিখ গভীর রাতে চামুচা বিওপি’র সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৯৮/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের একটি আমবাগানে অবস্থান নেয় বিজিবি।

বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল মালামাল ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় নিম্নলিখিত মালামালগুলো জব্দ করেন ইয়াবা ৩,৯৮০ পিস। ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট  ১৯,৪৫০ পিস। ভারতীয় মোবাইল ফোন ৫৪টি (বিভিন্ন মডেলের ব্যবহৃত)।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে ৫৯ বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

তিনি আরও বলেন, "সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনে বিজিবি’র এই ধরনের বিশেষ ও নিয়মিত টহল অভিযান অব্যাহত থাকবে। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত