নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

নজরবিডি

"অদৃশ্য ও অনির্ণীত থ্যালাসেমিয়া, জাতির জন্য খুঁজে বের করা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১৩ মে) দুপুর ১২টায় রাজশাহী নগরীর শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের মনিউকিল স্মৃতি মিলনায়তনে থ্যালাসেমিয়া প্রতিরোধ বিষয়ক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হেমাটোলজি বিভাগের আয়োজনে এবং এসএনসি (SNC) ব্লাড ডোনেশন ক্লাবের সহযোগিতায় এই সেমিনার সম্পন্ন হয়। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা প্রদান করে স্পর্শ ফাউন্ডেশন ও বিকন ফার্মাসিউটিক্যালস।

সেমিনারে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকি-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ মুর্শেদ জামান মিঞা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুল আলম। প্রফেসর কামরুজ্জামান। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক মণ্ডলী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সেমিনারে প্রধান অতিথি ডাঃ মোঃ মুর্শেদ জামান মিঞা থ্যালাসেমিয়া রোগের ভয়াবহতা তুলে ধরে বলেন, "থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তস্বল্পতা জনিত রোগ। এই রোগ প্রতিরোধে তরুণ প্রজন্মের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের পূর্বে রক্ত পরীক্ষার মাধ্যমে বাহক নির্ণয় করা গেলে এই রোগ নির্মূল করা সম্ভব।"

অন্যান্য বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, যারা এই রোগে আক্রান্ত তাদের নিয়মিত রক্ত সঞ্চালনের জন্য রক্তদাতার প্রয়োজন হয়। তাই সুস্থ সবল তরুণদের রক্তদানে এগিয়ে আসার পাশাপাশি থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সেমিনার আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করে কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এসএনসি ব্লাড ডোনেশন ক্লাব। 

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী এই সেমিনারে অংশগ্রহণ করে এবং মরণঘাতী এই রোগ সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।

সেমিনারে থ্যালাসেমিয়া প্রতিরোধে 'বিয়ে ও গর্ভধারণের পূর্বে রক্ত পরীক্ষা' নিশ্চিত করার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে এবং সমাজ থেকে এই রোগ দূরীকরণে তরুণদের শপথ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিষয় : আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ, সচেতনতা সেমিনার, রাজশাহী মেডিকেল কলেজ, মাদক ও স্বাস্থ্য সচেতনতা, International Thalassemia Day, Shah Niamatullah College, Awareness Seminar, Rajshahi Medical College, Health Awareness.

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

"অদৃশ্য ও অনির্ণীত থ্যালাসেমিয়া, জাতির জন্য খুঁজে বের করা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১৩ মে) দুপুর ১২টায় রাজশাহী নগরীর শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের মনিউকিল স্মৃতি মিলনায়তনে থ্যালাসেমিয়া প্রতিরোধ বিষয়ক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হেমাটোলজি বিভাগের আয়োজনে এবং এসএনসি (SNC) ব্লাড ডোনেশন ক্লাবের সহযোগিতায় এই সেমিনার সম্পন্ন হয়। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা প্রদান করে স্পর্শ ফাউন্ডেশন ও বিকন ফার্মাসিউটিক্যালস।

সেমিনারে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকি-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ মুর্শেদ জামান মিঞা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুল আলম। প্রফেসর কামরুজ্জামান। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক মণ্ডলী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সেমিনারে প্রধান অতিথি ডাঃ মোঃ মুর্শেদ জামান মিঞা থ্যালাসেমিয়া রোগের ভয়াবহতা তুলে ধরে বলেন, "থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তস্বল্পতা জনিত রোগ। এই রোগ প্রতিরোধে তরুণ প্রজন্মের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের পূর্বে রক্ত পরীক্ষার মাধ্যমে বাহক নির্ণয় করা গেলে এই রোগ নির্মূল করা সম্ভব।"

অন্যান্য বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, যারা এই রোগে আক্রান্ত তাদের নিয়মিত রক্ত সঞ্চালনের জন্য রক্তদাতার প্রয়োজন হয়। তাই সুস্থ সবল তরুণদের রক্তদানে এগিয়ে আসার পাশাপাশি থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সেমিনার আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করে কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এসএনসি ব্লাড ডোনেশন ক্লাব। 

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী এই সেমিনারে অংশগ্রহণ করে এবং মরণঘাতী এই রোগ সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।

সেমিনারে থ্যালাসেমিয়া প্রতিরোধে 'বিয়ে ও গর্ভধারণের পূর্বে রক্ত পরীক্ষা' নিশ্চিত করার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে এবং সমাজ থেকে এই রোগ দূরীকরণে তরুণদের শপথ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত