জাবিতে ধর্ষণচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মশাল মিছিল, ৫ দফা দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘টারজান পয়েন্ট’ এলাকায় নারী শিক্ষার্থীরা প্রথমে জমায়েত হন। পরে সেখান থেকে মশাল হাতে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন তারা। এসময় সংহতি প্রকাশ করে ছেলে শিক্ষার্থীরাও পৃথক বিক্ষোভ মিছিল নিয়ে তাদের সঙ্গে যোগ দেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে তারা প্রথমে ডক্টরস অফিস এবং এরপর প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।
এসময় শিক্ষার্থীরা আগের রাতে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত যুবককে দ্রুত গ্রেপ্তার, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে ব্যর্থ হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন