ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখনন কার্যক্রমসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর তিনি সড়ক পথে ঢাকার গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সফরসূচি অনুযায়ী, আজ দিনভর তিনি কুমিল্লা ও চাঁদপুরে বিভিন্ন পথসভা, উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সফরসূচি থেকে জানা যায়, চাঁদপুর যাওয়ার পথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরবর্তীতে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন অনুষ্ঠানে যোগ দিয়ে সেটিও উদ্বোধন করবেন তিনি।
দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে। বিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
উন্নয়নমূলক ও সরকারি কর্মসূচি শেষে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় নেতাকর্মীদের সাথে এই সাংগঠনিক সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে তার এই সফর সমাপ্ত হবে।
বিষয় : নজরবিডি নিউজ বাংলা ট্যাগ: প্রধানমন্ত্রী, তারেক রহমান, চাঁদপুর সফর, কুমিল্লা, বরুড়া পথসভা, খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ, জেলা বিএনপি, চাঁদপুর সরকারি কলেজ, রাজনৈতিক সংবাদ Prime Minister, Tarique Rahman, Chandpur Visit, Comilla, Barura Public Meeting, Canal Excavation, Family Card Distribution, District BNP, Chandpur Government College, Political News

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখনন কার্যক্রমসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর তিনি সড়ক পথে ঢাকার গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সফরসূচি অনুযায়ী, আজ দিনভর তিনি কুমিল্লা ও চাঁদপুরে বিভিন্ন পথসভা, উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সফরসূচি থেকে জানা যায়, চাঁদপুর যাওয়ার পথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরবর্তীতে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন অনুষ্ঠানে যোগ দিয়ে সেটিও উদ্বোধন করবেন তিনি।
দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে। বিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
উন্নয়নমূলক ও সরকারি কর্মসূচি শেষে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় নেতাকর্মীদের সাথে এই সাংগঠনিক সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে তার এই সফর সমাপ্ত হবে।

আপনার মতামত লিখুন