নজর বিডি

তাসমিয়া প্রধান

১৭ বছর যাদের সঙ্গে আন্দোলন করেছি, তারাই অফিসে হামলা করেছে

জাগপা সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান অভিযোগ করে বলেছেন, দীর্ঘ ১৭ বছর যাদের সঙ্গে রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি, তারাই আজ ক্ষমতায় গিয়ে আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে পঞ্চগড় শহরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলের কথা স্মরণ করে জাগপা সভাপতি বলেন, আওয়ামী লীগের শাসনামলে আমাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছিল। অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আজ ক্ষমতার পরিবর্তনের পরও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

ক্ষমতা যে চিরস্থায়ী নয়, সে কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,

"যাঁদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা আজ রাজনীতি করছি, সেই রক্তের সঙ্গে যেন বেইমানি না করি। ক্ষমতায় গিয়ে স্বৈরাচারী আচরণ করলে আপনাদের পরিণতিও কিন্তু আওয়ামী লীগের মতোই হবে।"

তিনি আরও উল্লেখ করেন, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। জনগণের এই রায়ের সঙ্গে যেন কোনো ধরনের তামাশা করা না হয়।

প্রতিবেশী দেশের প্রসঙ্গ টেনে ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, "পাশের দেশে উগ্রবাদীরা আমাদের ভাই-বোনদের ওপর নির্যাতন চালাচ্ছে। যেকোনো সময় পুশইন বা সীমান্ত হত্যার মতো ঘটনা ঘটতে পারে। তাই আপনারা সর্বদা জাগ্রত ও সতর্ক থাকবেন।" জাগপা সবসময়ই সীমান্ত হত্যা ও আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করেছে বলে তিনি মনে করিয়ে দেন।

জোট রাজনীতির বিশ্বস্ততা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি জামায়াতে ইসলামীর প্রশংসা করেন। তিনি বলেন, "জামায়াত তার শরিকদের সঙ্গে বেঈমানি করেনি, সবসময় মূল্যায়ন করেছে। আমাদের ১১ দল ক্ষমতায় গেলে কখনো এমন স্বার্থপর আচরণ করবে না। আমরা একসঙ্গে রাজপথে আন্দোলনে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব; জোটসঙ্গীদের অফিসে গিয়ে হামলা করব না।"

দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় আইনি পদক্ষেপ না নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমরা মামলা-মোকদ্দমা করে সময় নষ্ট না করে, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সেই সময়টুকু দিতে চাই।

অনুষ্ঠানে জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ জাগপা ও ১১ দলের স্থানীয় শীর্ষপর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ব্যারিস্টার তাসমিয়া প্রধান পঞ্চগড় প্রেসক্লাব পরিদর্শনে যান এবং সেখানে কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

বিষয় : নজরবিডি ‍নিউজ তাসমিয়া প্রধান, জাগপা, পঞ্চগড়, দলীয় কার্যালয়ে হামলা, ১১ দল, রাজনৈতিক সংবাদ, সীমান্ত হত্যা, জাতীয় রাজনীতি English Tags: Tasmia Pradhan, JAGPA, Panchagarh, Party Office Attacked, 11 Party Alliance, Political News, Border Killing, National Politics

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

১৭ বছর যাদের সঙ্গে আন্দোলন করেছি, তারাই অফিসে হামলা করেছে

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

জাগপা সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান অভিযোগ করে বলেছেন, দীর্ঘ ১৭ বছর যাদের সঙ্গে রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি, তারাই আজ ক্ষমতায় গিয়ে আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে পঞ্চগড় শহরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলের কথা স্মরণ করে জাগপা সভাপতি বলেন, আওয়ামী লীগের শাসনামলে আমাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছিল। অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আজ ক্ষমতার পরিবর্তনের পরও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

ক্ষমতা যে চিরস্থায়ী নয়, সে কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,

"যাঁদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা আজ রাজনীতি করছি, সেই রক্তের সঙ্গে যেন বেইমানি না করি। ক্ষমতায় গিয়ে স্বৈরাচারী আচরণ করলে আপনাদের পরিণতিও কিন্তু আওয়ামী লীগের মতোই হবে।"

তিনি আরও উল্লেখ করেন, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। জনগণের এই রায়ের সঙ্গে যেন কোনো ধরনের তামাশা করা না হয়।

প্রতিবেশী দেশের প্রসঙ্গ টেনে ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, "পাশের দেশে উগ্রবাদীরা আমাদের ভাই-বোনদের ওপর নির্যাতন চালাচ্ছে। যেকোনো সময় পুশইন বা সীমান্ত হত্যার মতো ঘটনা ঘটতে পারে। তাই আপনারা সর্বদা জাগ্রত ও সতর্ক থাকবেন।" জাগপা সবসময়ই সীমান্ত হত্যা ও আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করেছে বলে তিনি মনে করিয়ে দেন।

জোট রাজনীতির বিশ্বস্ততা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি জামায়াতে ইসলামীর প্রশংসা করেন। তিনি বলেন, "জামায়াত তার শরিকদের সঙ্গে বেঈমানি করেনি, সবসময় মূল্যায়ন করেছে। আমাদের ১১ দল ক্ষমতায় গেলে কখনো এমন স্বার্থপর আচরণ করবে না। আমরা একসঙ্গে রাজপথে আন্দোলনে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব; জোটসঙ্গীদের অফিসে গিয়ে হামলা করব না।"

দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় আইনি পদক্ষেপ না নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমরা মামলা-মোকদ্দমা করে সময় নষ্ট না করে, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সেই সময়টুকু দিতে চাই।

অনুষ্ঠানে জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ জাগপা ও ১১ দলের স্থানীয় শীর্ষপর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ব্যারিস্টার তাসমিয়া প্রধান পঞ্চগড় প্রেসক্লাব পরিদর্শনে যান এবং সেখানে কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত