প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৬ বছর এই দেশের মানুষের লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল। মানুষের সম্পদ বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি উন্নয়নের নামে কীভাবে এই দেশের মানুষের অর্থ তছরুপ করা হয়েছে।
শনিবার (১৬ মে) বিকেল ৫টার দিকে চাঁদপুর সদরের 'বিশ্বখাল' পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "আমরা দেখেছি প্রশাসনকে রাজনীতিকীকরণের মাধ্যমে এর দক্ষতা কীভাবে নষ্ট করে ফেলা হয়েছিল। এমনকি অন্য একটি দেশের চিকিৎসার সুবিধার কথা চিন্তা করে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল।"
জনগণের উদ্দেশে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, "আমরা নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই কাজ আমরা ইতিমধ্যে শুরু করেছি। খাল খননের যে কথা দিয়েছিলাম, তার বাস্তবায়নও শুরু হলো। এবার কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের স্বাবলম্বী করা হবে।" তিনি জোর দিয়ে বলেন, এই খাল খনন কর্মসূচির ফলে গ্রাম থেকে শহর—সব অঞ্চলের মানুষ সমানভাবে উপকৃত হবে। আমাদের রাজনীতিই হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন করার এবং দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করার।
তিনি আরও বলেন, "আমরা যখন জনগণের দেওয়া প্রতিশ্রুতি পালন করা শুরু করেছি, তখন কিছু সংক্ষুব্ধ মানুষ নানামুখী বিভ্রান্তিমূলক কথা বলছে। সাধারণ মানুষকে এ বিষয়ে সজাগ থাকতে হবে, যাতে আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি কেউ বাধাগ্রস্ত করতে না পারে।"
১২ ফেব্রুয়ারির নির্বাচনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ সচেতন ছিল বলেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির পক্ষে রায় দিয়েছে। জনগণ যেসব কাজ করার রায় দিয়েছে, সরকার ঠিক সেসব কাজই বাস্তবায়ন করবে। কেউ যদি এখানে বাধা দিতে চায়, তবে সচেতন জনগণই তাদের সেই ষড়যন্ত্র ভেস্তে দেবে। কোনো অবস্থাতেই বিভ্রান্তকারীদের ফাঁদে পা দেওয়া যাবে না।
জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস উল্লেখ করে তিনি বলেন, "জনগণ যতক্ষণ আমাদের সমর্থন দেবে, আমরা দেশের জন্য কাজ করে যাব। এ থেকে একবিন্দুও এদিক-ওদিক হওয়া হবে না।"
চাঁদপুর সদরের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন, জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিষয় : নজরবিডি সংবাদ প্রধানমন্ত্রী, তারেক রহমান, চাঁদপুর, বিশ্বখাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অর্থ পাচার, ১২ ফেব্রুয়ারির নির্বাচন, চাঁদপুর নিউজ, বিএনপির খবর, আসাদুল হাবীব দুলু, এহসানুল হক মিলন, শেখ ফরিদ আহমদ মানিক Prime Minister, Tariq Rahman, Chandpur, Bisho Khal excavation, Family Card, Farmer Card, Money laundering, February 12 Election, Chandpur news, BNP news

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৬ বছর এই দেশের মানুষের লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল। মানুষের সম্পদ বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি উন্নয়নের নামে কীভাবে এই দেশের মানুষের অর্থ তছরুপ করা হয়েছে।
শনিবার (১৬ মে) বিকেল ৫টার দিকে চাঁদপুর সদরের 'বিশ্বখাল' পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "আমরা দেখেছি প্রশাসনকে রাজনীতিকীকরণের মাধ্যমে এর দক্ষতা কীভাবে নষ্ট করে ফেলা হয়েছিল। এমনকি অন্য একটি দেশের চিকিৎসার সুবিধার কথা চিন্তা করে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল।"
জনগণের উদ্দেশে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, "আমরা নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই কাজ আমরা ইতিমধ্যে শুরু করেছি। খাল খননের যে কথা দিয়েছিলাম, তার বাস্তবায়নও শুরু হলো। এবার কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের স্বাবলম্বী করা হবে।" তিনি জোর দিয়ে বলেন, এই খাল খনন কর্মসূচির ফলে গ্রাম থেকে শহর—সব অঞ্চলের মানুষ সমানভাবে উপকৃত হবে। আমাদের রাজনীতিই হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন করার এবং দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করার।
তিনি আরও বলেন, "আমরা যখন জনগণের দেওয়া প্রতিশ্রুতি পালন করা শুরু করেছি, তখন কিছু সংক্ষুব্ধ মানুষ নানামুখী বিভ্রান্তিমূলক কথা বলছে। সাধারণ মানুষকে এ বিষয়ে সজাগ থাকতে হবে, যাতে আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি কেউ বাধাগ্রস্ত করতে না পারে।"
১২ ফেব্রুয়ারির নির্বাচনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ সচেতন ছিল বলেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির পক্ষে রায় দিয়েছে। জনগণ যেসব কাজ করার রায় দিয়েছে, সরকার ঠিক সেসব কাজই বাস্তবায়ন করবে। কেউ যদি এখানে বাধা দিতে চায়, তবে সচেতন জনগণই তাদের সেই ষড়যন্ত্র ভেস্তে দেবে। কোনো অবস্থাতেই বিভ্রান্তকারীদের ফাঁদে পা দেওয়া যাবে না।
জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস উল্লেখ করে তিনি বলেন, "জনগণ যতক্ষণ আমাদের সমর্থন দেবে, আমরা দেশের জন্য কাজ করে যাব। এ থেকে একবিন্দুও এদিক-ওদিক হওয়া হবে না।"
চাঁদপুর সদরের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন, জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন