নজর বিডি
প্রকাশ : রোববার, ১৭ মে ২০২৬

আজ শুরু হচ্ছে ট্রেনের ঈদ যাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি

সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের রেলযাত্রার শেষ দিনের (২৭ মে) অগ্রিম টিকিট বিক্রি আজ রোববার (১৭ মে) শুরু হচ্ছে। 

আগামী ২৮ মে সম্ভাব্য ঈদ ধরে বাংলাদেশ রেলওয়ে এই টিকিট বিক্রি করছে। যাত্রী ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, আজ সকাল ৮টায় শুরু হবে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

এর আগে গত ১৩ মে থেকে পর্যায়ক্রমে ২৩, ২৪, ২৫ ও ২৬ মে’র অগ্রিম টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে।

একজন যাত্রী ঈদ যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং একবারে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। এই বিশেষ অগ্রিম টিকিট কোনোভাবেই রিফান্ড বা ফেরত দেওয়া যাবে না। আসন না পাওয়া যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে।

উল্লেখ্য, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে পরবর্তী ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রি করা হবে।

বিষয় : নজরবিডি নিউজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আজ শুরু হচ্ছে ট্রেনের ঈদ যাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের রেলযাত্রার শেষ দিনের (২৭ মে) অগ্রিম টিকিট বিক্রি আজ রোববার (১৭ মে) শুরু হচ্ছে। 

আগামী ২৮ মে সম্ভাব্য ঈদ ধরে বাংলাদেশ রেলওয়ে এই টিকিট বিক্রি করছে। যাত্রী ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, আজ সকাল ৮টায় শুরু হবে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

এর আগে গত ১৩ মে থেকে পর্যায়ক্রমে ২৩, ২৪, ২৫ ও ২৬ মে’র অগ্রিম টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে।

একজন যাত্রী ঈদ যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং একবারে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। এই বিশেষ অগ্রিম টিকিট কোনোভাবেই রিফান্ড বা ফেরত দেওয়া যাবে না। আসন না পাওয়া যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে।

উল্লেখ্য, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে পরবর্তী ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রি করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত