নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬

বাংলাদেশ থেকে পোশাক ও ওষুধ আমদানি বাড়াতে নিউজিল্যান্ডের প্রতি আহ্বান

বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াজাত পণ্য আমদানি বাড়ানোর জন্য নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার (১৭ মে) রাজধানীতে খাদ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এবং শিক্ষা-গবেষণায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের পণ্যের গুণগত মান ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে এসব খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে।

দেশের সব মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মো. আব্দুল বারী বলেন, এই লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করছে। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে তিনি নিউজিল্যান্ডের সহযোগিতা কামনা করেন।

এ ছাড়া, নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বৃদ্ধি এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সুবিধা সম্প্রসারণেরও আহ্বান জানান প্রতিমন্ত্রী।

সাক্ষাৎকালে নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের সফলতার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। একই সঙ্গে তিনি নিউজিল্যান্ডে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও ইতিবাচক অবদানেরও ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের কাউন্সিলর (এগ্রিকালচার) মিলানি ফিলিপস, অনারারি কনসাল শামসুল আলম মল্লিক, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয় : নজরবিডি সংবাদ বাংলাদেশ, নিউজিল্যান্ড, দ্বিপাক্ষিক বাণিজ্য, তৈরি পোশাক, ওষুধ রপ্তানি, চামড়াজাত পণ্য, খাদ্য মন্ত্রণালয়, আব্দুল বারী, ডেভিড পাইন, নিরাপদ খাদ্য Bangladesh, New Zealand, Bilateral Trade, Readymade Garments, Pharmaceutical Export, Leather Goods, Ministry of Food, Abdul Bari, David Pine, Food Safety

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বাংলাদেশ থেকে পোশাক ও ওষুধ আমদানি বাড়াতে নিউজিল্যান্ডের প্রতি আহ্বান

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াজাত পণ্য আমদানি বাড়ানোর জন্য নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার (১৭ মে) রাজধানীতে খাদ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এবং শিক্ষা-গবেষণায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের পণ্যের গুণগত মান ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে এসব খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে।

দেশের সব মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মো. আব্দুল বারী বলেন, এই লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করছে। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে তিনি নিউজিল্যান্ডের সহযোগিতা কামনা করেন।

এ ছাড়া, নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বৃদ্ধি এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সুবিধা সম্প্রসারণেরও আহ্বান জানান প্রতিমন্ত্রী।

সাক্ষাৎকালে নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের সফলতার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। একই সঙ্গে তিনি নিউজিল্যান্ডে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও ইতিবাচক অবদানেরও ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের কাউন্সিলর (এগ্রিকালচার) মিলানি ফিলিপস, অনারারি কনসাল শামসুল আলম মল্লিক, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত