নজর বিডি

বিজয় সরণির কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

নজরবিডি

রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

আজ মঙ্গলবার (১৯ মে) ভোরে দুইতলা বিশিষ্ট এই মার্কেটটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় সকাল ৭টায় তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর ৫টা ১৪ মিনিটে তারা কলমিলতা বাজারে আগুন লাগার খবর পান। এর পরপরই ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনায় পরবর্তীতে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়।

প্রাথমিকভাবে মার্কেটটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয় : নজরবিডি সংবাদ ঢাকা, বিজয় সরণি, কলমিলতা বাজার, অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিস, তেজগাঁও, রাজধানী, ব্রেকিং নিউজ Dhaka, Bijoy Sarani, Kolmilata Bazar, Fire incident, Fire Service, Tejgaon, Capital news, Breaking news

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিজয় সরণির কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

আজ মঙ্গলবার (১৯ মে) ভোরে দুইতলা বিশিষ্ট এই মার্কেটটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় সকাল ৭টায় তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর ৫টা ১৪ মিনিটে তারা কলমিলতা বাজারে আগুন লাগার খবর পান। এর পরপরই ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনায় পরবর্তীতে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়।

প্রাথমিকভাবে মার্কেটটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত