বাংলাদেশের আকাশে গতকাল সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী, আজ মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।
গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তিনি দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উৎসব উদযাপনের আহ্বান জানান।
এদিকে, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবসহ বিভিন্ন দেশে গত রবিবারই জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে গত সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সেই হিসেবে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সৌদি আরবের সাথে সংগতি রেখে ইতোমধ্যে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন মুসলিমপ্রধান দেশও আগামী ২৭ মে ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন