চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২০ মে, ২০২৬) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পিটিআই বস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের একটি চৌকস দল সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে হাতেনাতে এক নারী মাদক কারবারিকে আটক করে।
গ্রেফতারকৃত হলেন— মোছা. সেমি বেগম ওরফে পলি (৩৯)। তিনি পিটিআই বস্তি এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম মো. সাইফুল ইসলাম।
অভিযানে ধৃত আসামির হেফাজত থেকে ৩ গ্রাম হেরোইন ও ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন