পবিত্র ঈদুল আজহা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কালিয়া উপজেলা বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতকরণ, জাল নোট প্রতিরোধ, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা এবং ঈদের দিন দ্রুত বর্জ্য অপসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন